বাইক বোঝাই ট্রেলারে আগুন - The News Lion

বাইক বোঝাই ট্রেলারে আগুন

 


 দি নিউজ লায়ন;    হাওড়ার চামরাইলের গোলাবাড়ি পাম্পের কাছে বাইক বোঝাই একটি ট্রেলারে শনিবার আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল গাড়িটি। জানা যায়, গাড়িতেই রান্না করা হচ্ছিল। 


তখনই সেখানে কোনওভাবে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.